হোয়াটসঅ্যাপে অ্যান্ড্রয়েড সেটিংস সার্চের সুবিধা
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৩ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে সেটিংস অপশনে সার্চ বার যুক্ত করছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এই সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপের সেটিংস অপশন থেকে নির্দিষ্ট সেটিংস সহজেই খুঁজে নিতে পারবেন ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপের আইওএস সংস্করণে এ সুবিধা আগে থেকেই রয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণে এরই মধ্যে সেটিংস অপশনে পরীক্ষামূলকভাবে সার্চ বার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। সব ঠিক থাকলে শিগগিরই সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।
এদিকে কোনো পণ্য কেনার পর চ্যাটের মধ্যেই মূল্য পরিশোধের সুবিধা এনেছে মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্ম। ফলে তৃতীয় পক্ষের কোনো প্রতিষ্ঠানের সেবার প্রয়োজন হবে না বিক্রেতা ও ক্রেতার। পণ্য পছন্দের পর পেমেন্ট অপশনে ক্লিক করলেই সরাসরি বিক্রেতা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে অর্থ চলে যাবে।
প্রযুক্তি বিষয়ক অনলাইন পোর্টাল টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এ সুবিধা পেতে ব্যবহার করতে হবে হোয়াটসঅ্যাপের ‘পেমেন্ট’ নামের নতুন টুল। অন্য অ্যাপে গিয়ে বা কোনো লিংকে ক্লিক না করে হোয়াটসঅ্যাপ থেকেই সরাসরি মূল্য পরিশোধ করা যাবে নতুন এই সুবিধার ফলে। প্রাথমিকভাবে ব্রাজিলে এ সুবিধা চালু করা হয়েছে।
ছোট ও মাঝারি আকারের প্রতিষ্ঠানগুলো টুলটির মাধ্যমে পেমেন্ট গেটওয়ের সহায়তা ছাড়াই অর্থ সংগ্রহ করতে পারবে। ফলে তৃতীয় পক্ষের কোনো প্রতিষ্ঠানের সেবা ব্যবহারে অতিরিক্ত খরচ করতে হবে না প্রতিষ্ঠানগুলোর।
সম্প্রতি, পাঠিয়ে দেওয়া মেসেজের পাশাপাশি ছবি ও ভিডিও এডিটের সুবিধা নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে চ্যাট করার সময় ভুল কিছু পাঠালে সেটি এডিট করার সুযোগ ছিল না। সর্বোচ্চ সেটি ডিলিট করা যেত। তবে এবার সেই মেসেজ এডিটের সুবিধা নিয়ে এসেছে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। তবে শুধু মেসেজ নয়, ছবি এবং ভিডিও এডিট করতে পারবেন ব্যবহারকারীরা।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি






